Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 2

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

গণহত্যা, গুম ও খুনের দায় স্বীকার করে ক্ষমা না চাইলে আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাঁর ভাষায়, জুলাই গণঅভ্যুত্থানের সময়ের হত্যাকাণ্ডসহ অতীতের গণহত্যা, গুম ও খুনের দায় না মেনে এবং জনগণের কাছে ক্ষমা না চেয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই।

একই বক্তব্যে জুলাই সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিএনপি অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে।” সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী জোটের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যে মন্ত্রীর এই বক্তব্য এলো; আগামী ৯ নভেম্বর বসছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন, যেখানে গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়নের প্রশ্নটি বড় হয়ে উঠতে যাচ্ছে।

শেয়ার করুন

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬