Dhaka ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে জেমসসহ সাত ব্যান্ডের উন্মুক্ত কনসার্ট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 2

কনসার্ট ফর সলিডারিটির পোস্টার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বসছে সাত ব্যান্ডের উন্মুক্ত কনসার্ট ‘কনসার্ট ফর সলিডারিটি’। নগর বাউল জেমসসহ দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর প্রায় সাত ঘণ্টার এই আয়োজন সবার জন্য উন্মুক্ত — লাগবে না কোনো টিকিট।

মঞ্চে থাকছে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। আয়োজকদের পোস্টার অনুযায়ী গেট খুলবে বিকেল সাড়ে ৩টায়, মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়।

আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সহযোগিতায় ব্যান্ড সংগঠন বামবা।

কনসার্টে ভক্তদের আমন্ত্রণ জানিয়ে জেমস ফেসবুকে লিখেছেন, “প্রিয় বন্ধুরা, দেখা হবে… জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।”

শেয়ার করুন

আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে জেমসসহ সাত ব্যান্ডের উন্মুক্ত কনসার্ট

আপডেট সময় : ০৯:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬