Dhaka ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সামান্তার তোলা বিষয়গুলো পুরোনো, দলের কোনো ইস্যু নেই: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 4

নাহিদ ইসলাম ও সামান্তা শারমিন

সামান্তা শারমিনের পদত্যাগ নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর ভাষায়, পদত্যাগপত্রে সামান্তা যেসব বিষয় তুলে ধরেছেন, সেগুলো পুরোনো; এ নিয়ে দলের কোনো ইস্যু নেই।

শুক্রবার বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে দলের আঞ্চলিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, “পদত্যাগকারী যেসব বিষয় তুলে ধরেছেন, সেগুলো পুরোনো। নির্বাচনের আগে ও পরে এসব বিষয়ে একাধিকবার অবস্থান পরিষ্কার করা হয়েছে। তিনি ব্যক্তিগত কোনো বিষয় কিংবা রাজনৈতিক আদর্শের ভিন্নতা থেকে পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে দলের কোনো ইস্যু নেই, তাঁর প্রতি শুভকামনা।”

একই প্রশ্নোত্তরে বিএনপিকে নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, “বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে, এভাবে বেশিদিন থাকা যাবে না। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে হলে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।” জুলাই সনদে শপথ না নিয়ে বিএনপি “গণঅভ্যুত্থান ও গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে” বলেও অভিযোগ করেন নাহিদ। তাঁর আরও অভিযোগ, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে।

জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, এই জোট এজেন্ডাভিত্তিক, কোনো আদর্শিক জোট নয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে এককভাবে প্রার্থী দেবে এনসিপি, জানান তিনি।

এর আগে গতকাল এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি চারটি কারণ দেখান, যার মধ্যে জামায়াতের সঙ্গে জোটকে নীতিগত ও কৌশলগত কোনো দিক থেকেই উপযুক্ত মনে না করা ছিল অন্যতম; তাঁর মূল বক্তব্য ছিল, নিজস্ব লাইন স্পষ্ট না থাকায় এনসিপি জামায়াতের ভেতরে হারিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

সামান্তার তোলা বিষয়গুলো পুরোনো, দলের কোনো ইস্যু নেই: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৯:০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬