Dhaka ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দফা বাড়ার পর কমল সোনার দাম, ভরিতে ২,৭৪১ টাকা কমে ২,২৬,৯২৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 2

সোনার গহনা (ফাইল ছবি)

টানা তিন দফা বৃদ্ধির পর দেশের বাজারে কমল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২,৭৪১ টাকা কমিয়ে ২,২৬,৯২৩ টাকা নির্ধারণ করেছে। নতুন দর শুক্রবার সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ২,১৬,৭১৭ টাকায়, ১৮ ক্যারেট ১,৮৬,০৯৯ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ১,৫২,০৪০ টাকায়। আগের দিনের দরে ২২ ক্যারেট সোনা কিনতে হচ্ছিল ভরিপ্রতি ২,২৯,৬৬৪ টাকা দিয়ে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় মূল্যবান এই ধাতুর দাম সমন্বয় করা হয়েছে। এর আগের তিন দফায় টানা বেড়েছিল সোনার দাম; সর্বশেষ গতকালই ভরিতে ৫,৪৮২ টাকা বাড়ানো হয়েছিল। চলতি বছর এ নিয়ে ১৩৪ বার সোনার দাম সমন্বয় করল বাজুস।

শেয়ার করুন

তিন দফা বাড়ার পর কমল সোনার দাম, ভরিতে ২,৭৪১ টাকা কমে ২,২৬,৯২৩

আপডেট সময় : ০৯:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬