Dhaka ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল ঢাকাসহ সারাদেশে বিএনপির শোভাযাত্রা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 1

প্রধানমন্ত্রী তারেক রহমান (ফাইল ছবি)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল শনিবার ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রা করবে বিএনপি। রাজধানীর কেন্দ্রীয় শোভাযাত্রা উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিকেল তিনটায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় শোভাযাত্রা শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। জেলা ও মহানগর পর্যায়েও একই দিনে শোভাযাত্রা বের হবে।

এর আগে সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী তারেক রহমান জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। দিবস ঘিরে বিএনপির সাত দিনের কর্মসূচি শুরু হয়েছে ৫ নভেম্বর থেকে।

শেয়ার করুন

আগামীকাল ঢাকাসহ সারাদেশে বিএনপির শোভাযাত্রা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৯:০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬