সংবাদ শিরোনাম ::
‘বরবাদ’ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীঘি
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৯:১৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 2
‘বরবাদ’ ছবির নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন, এসব গুঞ্জনে তিনি বিরক্ত নন; নিজের মুখে কিছু না বলা পর্যন্ত এগুলো গুঞ্জনই থেকে যাবে।
দীঘির ভাষায়, “আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে… যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।” তিনি বলেন, তারকাদের নিয়ে গুঞ্জন ছড়ানো স্বাভাবিক ব্যাপার।
গুঞ্জনের প্রসঙ্গ উঠেছে হৃদয়ের পরিচালনায় দীঘির নতুন ছবি ‘বিদায়’কে কেন্দ্র করে। ছবিতে দীঘির সঙ্গে আরও অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু। এর আগে ‘বরবাদ’ ছবি দিয়ে আলোচনায় আসেন নির্মাতা হৃদয়।


















