Dhaka ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটক আনলো এআই কনটেন্ট ও স্প্যাম প্রতিরোধের নতুন ফিচার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:১৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 50

ছবি- বিবিসি

অনলাইন ডেস্ক (নয়া জমিন): জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি কনটেন্ট সহজে চেনা, বোঝা এবং স্প্যাম প্রতিরোধের জন্য নতুন ফিচার চালু করেছে।
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি কনটেন্ট সহজে চেনা, বোঝা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে বিশেষ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করেছে। প্ল্যাটফর্মে এআই সংক্রান্ত সঠিক তথ্য প্রদান, ব্যবহারকারীদের দক্ষতা বৃদ্ধি এবং এআই স্প্যাম চিহ্নিত করার লক্ষ্যে ‘কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেন্যান্স অ্যান্ড অথেন্টিসিটি’ (সিটুপিএ) জোটে যুক্ত হয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এই আন্তর্জাতিক উদ্যোগের ধারাবাহিকতায় টিকটক তাদের অ্যাপে একটি নতুন ইন-অ্যাপ ‘লার্নিং হাব’ বা ‘এআই হাব’ নিয়ে এসেছে। যা বাংলাদেশসহ বিশ্বজুড়ে ইতিমধ্যে চালু করা হয়েছে। এখন থেকে টিকটক অ্যাপে এআই-সম্পর্কিত যেকোনো শব্দ সার্চ করলে ব্যবহারকারীরা সার্চ রেজাল্টে সরাসরি ‘AI Hub’ দেখতে পাবেন। এই হাবের মাধ্যমে এআই-জনসাধারণের জন্য এআই কনটেন্ট চেনার উপায় এবং দায়িত্বশীল ব্যবহারের নানা নির্দেশিকা থাকবে।

একই সাথে যেসব অ্যাকাউন্ট এআই ব্যবহার করে প্ল্যাটফর্মে স্প্যাম তৈরি করছে, সেগুলো শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু করছে টিকটক। বিশেষ করে জনস্বাস্থ্য, সামাজিক আস্থা কিংবা মানুষের মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে—এমন স্পর্শকাতর বিষয়ে ভুয়া স্প্যাম তৈরি ঠেকানোকে এই প্রযুক্তিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।

এআই-ভিত্তিক কনটেন্টের স্বচ্ছতা বাড়াতে টিকটক সিটুপিএ-এর স্টিয়ারিং কমিটিতেও যোগ দিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের সুরক্ষায় এআই বিশেষজ্ঞ হেনরি আজদার এবং ‘ন্যামলি’-র মতো বিশেষজ্ঞদের সাথে যৌথভাবে একটি সমন্বিত গাইডলাইন প্রকাশ করেছে টিকটক।

সচেতনতামূলক এই প্রকল্পে টিকটক ২০২৫ সাল থেকে ‘নোফিল্টার’ এবং ‘রাসবেরি পাই ফাউন্ডেশন’-এর মতো আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সাথে কাজ করে আসছে এবং এ পর্যন্ত এতে ৪ মিলিয়ন মার্কিন ডলারেও বেশি বিনিয়োগ করেছে। প্ল্যাটফর্মের নিরাপত্তা জোরদারে চলতি বছরের প্রথম তিন মাসেই প্রায় ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে টিকটক।

শেয়ার করুন

টিকটক আনলো এআই কনটেন্ট ও স্প্যাম প্রতিরোধের নতুন ফিচার

আপডেট সময় : ০৯:১৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬