Dhaka ০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, ১২ কেজি সিলিন্ডার এখন ২ হাজার ৬০ টাকা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:১৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 3

এলপিজি সিলিন্ডার। ছবি: সংগৃহীত

আবারও এলপিজির দাম বাড়ল। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আদগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জারি করা প্রজ্ঞাপনে নতুন দাম ঘোষণা করা হয়, যা ওই দিন রাত ৮টা থেকেই কার্যকর হয়েছে।

শুধু সিলিন্ডার নয়, বেড়েছে অটোগ্যাসের দামও। লিটারপ্রতি ৭ টাকা ৩৩ পয়সা বেড়ে অটোগ্যাসের দাম দাঁড়িয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা। বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ১৭১ টাকা ৬৮ পয়সা। আর সরকারি সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ঠিক হয়েছে ১ হাজার ৮৬০ টাকা।

দাম বাড়ার পেছনে দুটি কারণের কথা এসেছে — আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর প্রোপেন-বিউটেনের চুক্তিমূল্য (সিপি) বৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানো। নভেম্বরে প্রোপেনের সিপি টনপ্রতি ৭২০ ডলার ও বিউটেনের ৭৮০ ডলার নির্ধারিত হয়েছে; গড় সিপি দাঁড়িয়েছে ৭৫৯ ডলার। শুধু সিপি বৃদ্ধির কারণেই সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় ৭৪ টাকা।

কমিশন ও চার্জের হিসাবেও বদল এসেছে। আমদানিকারকের বোতলজাতকরণ ও পরিবহন চার্জ ২০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৮১ টাকা ৭৬ পয়সা। এর সঙ্গে ডিলার চার্জ ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৭০ টাকা যুক্ত হয়েছে।

আগের মাস অক্টোবরেও এলপিজির দাম বেড়েছিল ২৫২ টাকা; তাতে ১২ কেজি সিলিন্ডারের দাম হয়েছিল ১ হাজার ৮৩৭ টাকা। এ নিয়ে পরপর দুই মাস এলপিজির দাম বাড়ল, ফলে রান্নার গ্যাসে ভোক্তার খরচ আরও বাড়ল।

তবে বাজারে নির্ধারিত দাম মানা নিয়েও প্রশ্ন রয়েছে। ভোক্তাদের অভিযোগ, ঢাকায় ১২ কেজি সিলিন্ডার কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে — যা নির্ধারিত দামের চেয়ে বেশি। গ্যাস সরবরাহ নিয়ে চলমান আলোচনার মধ্যে এলপিজির এই দামবৃদ্ধি ভোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করল।

শেয়ার করুন

এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, ১২ কেজি সিলিন্ডার এখন ২ হাজার ৬০ টাকা

আপডেট সময় : ০৮:১৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬