Dhaka ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত বিএনপির এলিজা জামান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 20

বিএনপির এলিজা জামান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান। সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন। ২৭ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত শেষ সময় ছিল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা। ওই সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার (১) উপধারা অনুসারে চূড়ান্ত প্রার্থী তালিকায় তাঁর নাম প্রকাশ করা হলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চূড়ান্ত তালিকায় একমাত্র প্রার্থী থাকায় এই আসনে আর ভোটগ্রহণ হচ্ছে না; এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আসনটি শূন্য হয়েছিল বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে। সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তাঁর নাম আসার পর বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। তিনি পদত্যাগ করলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে; এরপর নির্বাচন কমিশন এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

শেয়ার করুন

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত বিএনপির এলিজা জামান

আপডেট সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬