Dhaka ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নেবেন প্রধানমন্ত্রী, নয়াপল্টনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৩১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 2

প্রধানমন্ত্রী তারেক রহমান (গ্রাফিক্স)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কেন্দ্রীয় শোভাযাত্রা আজ বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। দলীয় সূত্রে জানা গেছে, শোভাযাত্রাটির উদ্বোধন করে নিজে পায়ে হেঁটে এতে অংশ নেবেন ও নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ তৈরিসহ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সকাল ৬টায় নয়াপল্টনসহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রী জিয়া উদ্যানে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ জেলা ও মহানগর পর্যায়েও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে; আগামীকাল পালিত হবে থানা ও উপজেলা পর্যায়ের কর্মসূচি। দিবসটি উপলক্ষে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শেয়ার করুন

শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নেবেন প্রধানমন্ত্রী, নয়াপল্টনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আপডেট সময় : ০৯:৩১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬