Dhaka ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টানা দুই দিনের ছুটিতে পোশাক খাত, শুক্রবার শান্তিপূর্ণ ছিল সাভার-আশুলিয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৩২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 2

পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা (ফাইল ছবি)

সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে আজ শনিবার সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ। ফলে যেসব কারখানায় শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল, সেখানকার শ্রমিকরা পাচ্ছেন টানা দুই দিনের ছুটি। গত ৫ নভেম্বর এই সিদ্ধান্ত জানায় সংগঠনটি।

এর আগের দিন শুক্রবার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানায় স্বাভাবিকভাবে কাজ হয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি; শিল্পাঞ্চলে পুলিশের নজরদারি ছিল। অন্যদিকে গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসেন জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার জেলার ৭০ থেকে ৭২ শতাংশ কারখানা বন্ধ ছিল।

টানা কয়েক দিনের অস্থিরতার পর এই ছুটি পরিস্থিতি শান্ত হতে সহায়তা করবে বলে আশা করছেন মালিকপক্ষের নেতারা।

এদিকে মজুরি বোর্ডের প্রথম বৈঠকে ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের সিদ্ধান্ত হয়েছে, যা জানুয়ারি থেকে পরিশোধ করা হবে। বোর্ডের দ্বিতীয় বৈঠক বসছে ৯ নভেম্বর।

শেয়ার করুন

টানা দুই দিনের ছুটিতে পোশাক খাত, শুক্রবার শান্তিপূর্ণ ছিল সাভার-আশুলিয়া

আপডেট সময় : ০৯:৩২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬