Dhaka ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর হোয়াইট হাউসে রদবদল, চিফ অব স্টাফ হচ্ছেন অভিবাসন-কঠোরপন্থি স্টিফেন মিলার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৩৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 3

ডোনাল্ড ট্রাম্প ও স্টিফেন মিলার (ফাইল ছবি)

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর হোয়াইট হাউসের শীর্ষ পদে রদবদল আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি; সোমবার (৯ নভেম্বর) থেকে দায়িত্ব নেবেন মিলার। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন ট্রাম্প।

বর্তমান চিফ অব স্টাফ সুজি ওয়াইলস পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সিএনএন ও আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওভাল অফিসে ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি; শুক্রবারই ছিল তাঁর শেষ কর্মদিবস। তিনি এখন ট্রাম্পের রাজনৈতিক সংগঠনে যোগ দেবেন বলে জানা গেছে।

৪১ বছর বয়সী স্টিফেন মিলার ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রধান রূপকার হিসেবে পরিচিত। অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থানের কারণে তিনি রিপাবলিকান শিবিরের প্রভাবশালী মুখ, আবার ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনারও কেন্দ্রে।

এই নিয়োগের সমালোচনা করে সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, ‘ট্রাম্প তাঁর ঐতিহাসিক পরাজয় থেকে কিছুই শেখেননি।’

এদিকে আলাস্কা ও মিসিসিপির সিনেট আসনসহ ডজনখানেক প্রতিনিধি পরিষদ আসনে এখনো ভোট গণনা চলছে। মিসিসিপিতে রিপাবলিকান সিনেটর সিন্ডি হাইড-স্মিথের চেয়ে আড়াই হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কোলম।

শেয়ার করুন

মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর হোয়াইট হাউসে রদবদল, চিফ অব স্টাফ হচ্ছেন অভিবাসন-কঠোরপন্থি স্টিফেন মিলার

আপডেট সময় : ০৯:৩৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬