Dhaka ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দফা কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে বাড়তি ৩ হাজার ২৬৬ টাকা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 12

স্বর্ণালংকার। ছবি: সংগৃহীত

টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, যা আগের চেয়ে ৩ হাজার ১৪৯ টাকা বেশি। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায় (বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা) এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় (বেড়েছে ২ হাজার ২১৬ টাকা)।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৩ হাজার ৪৯৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকা প্রতি ভরি।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) সোনার দামে বড় ধরনের হ্রাস এনেছিল বাজুস; তার আগের দিন শুক্রবারও কমেছিল ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা। দুই দফায় সাত হাজার টাকার বেশি কমার পর সোমবারের এই বৃদ্ধিতে সোনার দর আংশিক পুনরুদ্ধার হলো।

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। পুরোনো সোনার অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনাও দিয়েছে সংগঠনটি। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই বিক্রয়মূল্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।

শেয়ার করুন

দুই দফা কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে বাড়তি ৩ হাজার ২৬৬ টাকা

আপডেট সময় : ০১:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬