Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 6

জাতীয় সংসদ ভবনে শপথ নিচ্ছেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান; উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান শপথ নিয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। তিনি বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। অন্যদিকে এলিজা জামান সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দুজনই বিএনপির সংসদ সদস্য হিসেবে সংসদে যোগ দিলেন।

ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর। নির্বাচন কমিশন ১০ সেপ্টেম্বর ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ধানের শীষ প্রতীকে লড়ে মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।

সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়েছিল ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তাঁর নাম আসার পর দলের সিদ্ধান্তে গত ১ অক্টোবর তিনি সংসদ সদস্যপদ ছাড়েন। ওই আসনের উপনির্বাচনে একমাত্র প্রার্থী থাকায় সোমবার এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত শপথে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মণিসহ অন্য হুইপেরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এই দুই সংসদ সদস্যের শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদে শূন্য থাকা দুটি আসনই পূর্ণ হলো। নবনির্বাচিত দুই সদস্যই সংসদের চলমান অধিবেশন থেকেই কার্যক্রমে অংশ নিতে পারবেন।

শেয়ার করুন

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

আপডেট সময় : ০৪:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬