Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি, ইভিএম থাকছে না: ইসি সচিব

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১১:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 1

ফাইল ছবি

আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হবে। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রথম ধাপে সদর উপজেলার আওতাধীন ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোকে আগে রাখা হচ্ছে। একটি উপজেলার যতগুলো ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ হবে, ওই উপজেলার সব ইউনিয়নের নির্বাচন একসঙ্গে হবে বলে জানান ইসি সচিব।

ইসির পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপের ইউপি নির্বাচন আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হবে। প্রথম ধাপের পর ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ও শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটের ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ভোটগ্রহণের পদ্ধতি নিয়েও বড় সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব। তিনি বলেন, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। ইসির কাছে থাকা ইভিএমগুলোর চূড়ান্ত মজুত যাচাই (স্টক টেকিং) শুরু হয়েছে; তবে সেগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েও নতুন পরিকল্পনার কথা জানান আখতার আহমেদ। ছয় বছর বয়স থেকে এনআইডিতে তথ্য নিবন্ধনের কথা ভাবা হচ্ছে বলে তিনি জানান।

সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি সম্পর্কে প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এখন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েই কাজ করছে; অন্যান্য নির্বাচনের বিষয়ে এখনো পর্যালোচনা হয়নি, সময় হলে সেগুলোও জানানো হবে।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর নির্বাচন কমিশন জানিয়েছিল, ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। সে সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, মেয়াদোত্তীর্ণ বা নির্বাচনী চক্রের মধ্যে পড়া প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী বছরের ২৭ মের মধ্যে সম্পন্ন হবে।

শেয়ার করুন

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি, ইভিএম থাকছে না: ইসি সচিব

আপডেট সময় : ১১:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬