Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিদেশে বসে বাস-ট্রাকে আগুন দেওয়া হচ্ছে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 3

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ফাইল ছবি)

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বিদেশে বসে বাস-ট্রাকে আগুন দিয়ে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা সরকার ও দেশের সাধারণ মানুষ মেনে নেবে না।’ শনিবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় শহীদ আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘একাত্তরের পরাজিতরা এবং গত ১৭ বছরের স্বৈরাচারী পরাজিত ফ্যাসিবাদরা আজকে এক হয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১৭ বছর দেশে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। অথচ এখন বিদেশের মাটিতে বসে মানবাধিকারের ছবক দেওয়া হচ্ছে।’

প্রতিমন্ত্রীর এই বক্তব্য এমন সময়ে এলো, যখন কয়েক রাত ধরে রাজধানীসহ বিভিন্ন জেলায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গত রাতেও রাজধানীর যাত্রাবাড়ী-বনানীতে ককটেল বিস্ফোরণ এবং মিরপুর-মহাখালীতে বাসে আগুনের ঘটনা ঘটেছে; ধামরাইয়ে টানা তিন রাতে তিনটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শেয়ার করুন

‘বিদেশে বসে বাস-ট্রাকে আগুন দেওয়া হচ্ছে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আপডেট সময় : ১০:০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬