Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপান ও সৌদি সফরে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর দেবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৫৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 60

ছবিঃ ফাইল ছবি

(নয়া জমিন ডেস্ক): জাপান ও সৌদি আরবের সাথে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন এই দুই দেশ সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ জনশক্তি রপ্তানিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হবে। অন্যদিকে, সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণও গ্রহণ করেছেন তারেক রহমান।

জাপান সফরে বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপ সামলাতে ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা চাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। পাশাপাশি ঢাকার মেট্রোরেল প্রকল্প, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন বড় প্রকল্পের ঋণ সুবিধা ও জাপানে আগামী ৫ বছরে ১ লাখ দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

সৌদি আরব সফরের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহের নিশ্চয়তা ও যৌথ বিনিয়োগ তহবিল গঠনের বিষয়টি আলোচনার শীর্ষে রয়েছে। এছাড়া সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’-তে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টিও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

শনিবার ঢাকায় এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, জাতীয় স্বার্থ, মধ্যপ্রাচ্যের শান্তি এবং মুসলিম বিশ্বের কল্যাণের বিষয়গুলো বিবেচনায় রেখে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

জাপান ও সৌদি সফরে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর দেবে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৫৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬