Dhaka ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষা পেছাবে না ঢাবি, সুযোগ হারাচ্ছেন ৪ লাখের বেশি শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৪৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 1

ঢাকা বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে ভর্তি পরীক্ষা পেছাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

তিনি জানান, আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাড়ানো হচ্ছে না; আগামী ২৫ নভেম্বর পর্যন্তই আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষার দায়িত্বে থাকা এক শীর্ষ কর্মকর্তার ভাষ্য, সম্পূরক পরীক্ষা শেষে ফল পেতে ডিসেম্বরের শেষ হয়ে যাবে, তার আগেই ঢাবির আবেদন ও পরীক্ষা শেষ হয়ে যাবে — এত লম্বা সময় পরীক্ষা পেছানোর সুযোগ নেই।

সময়সূচি অনুযায়ী, ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হবে; এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বিষয়ে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন — মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। সরকার তাদের জন্য সম্পূরক পরীক্ষার বিশেষ সুযোগ দিলেও সেই পরীক্ষা হবে ডিসেম্বরের শুরুতে, ফল প্রকাশ পাবে মাসের শেষদিকে। ততদিনে ঢাবির আবেদনের সময়সীমা পেরিয়ে যাবে এবং বেশির ভাগ ইউনিটের পরীক্ষাও শেষ হয়ে যাবে। ফলে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকছে না বললেই চলে; রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একই ধরনের সংকট দেখা দিতে পারে।

তবে পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) আবেদন করা শিক্ষার্থীদের জন্য সুযোগ থাকছে। ৭ নভেম্বর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন চলবে এবং ২৭ নভেম্বর ফল প্রকাশের কথা রয়েছে; ফলাফলে পরিবর্তন এলে তারাও ঢাবিতে আবেদনের সুযোগ পাবেন। এর আগে মঙ্গলবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি কর্তৃপক্ষের বৈঠকে সময়সূচি সমন্বয়ের আলোচনা হলেও ঢাবি নিজের নির্ধারিত সূচিতেই অনড় রয়েছে।

অন্যদিকে, একই বিবেচনায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস (মেডিকেল ও ডেন্টাল) ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই পরীক্ষার নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন।

শেয়ার করুন

সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষা পেছাবে না ঢাবি, সুযোগ হারাচ্ছেন ৪ লাখের বেশি শিক্ষার্থী

আপডেট সময় : ০৯:৪৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬