নিষিদ্ধ ছাত্রলীগে গুপ্ত থাকা সাদিক কায়েমের আছে কোনো প্রমাণ আছে কি? তৌফিক ইস্যুতে রাশেদ খানের প্রশ্ন!
- আপডেট সময় : ০৯:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 2
গাজীপুরে পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যু নিয়ে জামায়াত নেতা সাদিক কায়েমের লেখার কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সাদিক কায়েমের কাছে তৌফিক হত্যার প্রমাণ চেয়ে প্রশ্ন তুলেছেন — প্রমাণ থাকলে তা তুলে ধরা হচ্ছে না কেন। পোস্টে তিনি সাদিক কায়েমকে ‘আওয়ামী জামানায় নিষিদ্ধ ছাত্রলীগে গুপ্ত’ বলে আখ্যা দিয়েছেন।
রাশেদ খানের পোস্ট অনুযায়ী, সাদিক কায়েম লিখেছেন, বিএনপি সরকার শ্রমিক তৌফিককে হত্যা করেছে; তৌফিক হত্যার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং সরকারকে শ্রমিক হত্যার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কায়েমের সেই লেখায় স্লোগানও ছিল — ‘শ্রমিক মারার সরকার, আর নয় দরকার।’
এর জবাবে রাশেদ খান লিখেছেন, প্রত্যক্ষদর্শীদের বরাতে সব গণমাধ্যমে খবর হয়েছে যে, হামলা-ভাঙচুরের ভিডিও করায় বিক্ষুব্ধ শ্রমিক নামধারী দুর্বৃত্তরা তৌফিককে হত্যা করেছে। তার পরও সাদিক কায়েম শ্রমিক হত্যার দায়ে বিএনপি সরকারের পদত্যাগ চাইছেন বলে মন্তব্য করে তাঁর প্রশ্ন — ‘নাকি ছাত্রলীগের প্রতি তার যৌবনের প্রথম প্রেম আজও রয়ে গেছে?’
পোস্টে রাশেদ খান আরও লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলনের সময় এই সাদিক কায়েম সাদ্দামের নেতৃত্বে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে মিছিল করেছেন। তাঁর মন্তব্য, ‘এরা সুসময়ের কৌশলী বিপ্লবী।’
রাশেদ খানের দাবি, হত্যার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে শ্রমিক নামধারী আওয়ামী লীগের তাণ্ডব আরও বেগবান করতেই এই প্রচারণা চালানো হচ্ছে; তৌফিক হত্যার প্রমাণ ছাড়া সরকারের পদত্যাগের দাবিকে তিনি ‘ভুয়া ন্যারেটিভ’ তৈরির চেষ্টা হিসেবে আখ্যা দিয়ে বাংলাদেশপন্থী সবাইকে এ বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, গাজীপুরে আন্দোলনের সময় হামলায় আহত হয়ে পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যু হয় মঙ্গলবার; কারা এই হামলা চালিয়েছে, তা নিয়ে নানা পক্ষ থেকে নানা দাবি উঠছে।



















