Dhaka ১০:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে মাইকে আজান দেওয়ার অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার, পুলিশ সাময়িক বরখাস্তভারতে মাইকে আজান দেওয়ার অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 55

ভারতে মাইকে আজান দেওয়ায় মুয়াজ্জিন মোহাম্মদ ফাইজানকে কারাগারে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশে মাইকে আজান দেওয়ার অভিযোগে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিজনোর জেলার নাজিবাবাদ এলাকায় একটি গণশুনানিতে যাওয়ার পথে আজানের শব্দ শুনতে পেয়ে জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) ও পুলিশ সুপার (এসপি) ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ঘটনায় মসজিদের মাইক জব্দ করার পাশাপাশি দায়িত্ব অবহেলার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, বিজনোরের জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই ‘সমাধান দিবস’-এর এক শুনানিতে অংশ নিতে মহল্লা মাকবারা এলাকা অতিক্রম করছিলেন। সে সময় মসজিদ থেকে আজানের আওয়াজ শুনতে পেয়ে এসপি কোতোয়ালি পুলিশকে তাৎক্ষণিক আইনি ব্যবস্থার নির্দেশ দেন। নির্দেশনার পর থানার ওসি অমিত কুমার মালিক মসজিদে গিয়ে মাইক জব্দ করেন এবং মুয়াজ্জিন মোহাম্মদ ফাইজানকে আটক করেন।

পরবর্তীতে এসআই সৌরভ কুমারের আবেদনের প্রেক্ষিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে ফাইজানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আদালত মুয়াজ্জিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন, বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ

বিট কনস্টেবল বরখাস্ত ও কঠোর নির্দেশনা:

নিজ এলাকায় শব্দসীমার বিধিনিষেধ কার্যকর করতে ব্যর্থ হওয়ায় বিট কনস্টেবল ললিত কুমারকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ প্রশাসন। একই সঙ্গে জেলাজুড়ে একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে, যেখানে প্রতিটি পুলিশ স্টেশনকে তাদের এলাকার ধর্মীয় উপাসনালয়ের মাইক নির্ধারিত শব্দসীমা মেনে চলছে কি না, সে বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং জানান, শব্দদূষণ নিয়ে সরকার ও আদালতের নির্দেশনাবলী বাস্তবায়নে জেলাজুড়ে অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, “ধর্মীয় স্থানে নির্ধারিত শব্দসীমার বাইরে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। সব ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।”

শেয়ার করুন

ভারতে মাইকে আজান দেওয়ার অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার, পুলিশ সাময়িক বরখাস্তভারতে মাইকে আজান দেওয়ার অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

আপডেট সময় : ০৯:০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬