Dhaka ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 3

নয়াপল্টনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে। কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দাবিয়ে রাখতে পারবে না।’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব আমরা দিতে চাই। আজকে ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র‍্যালি হোক আমাদের সেই প্রত্যাশা পূরণের দিন।’ তিনি আরও বলেন, ‘শুধু দেশের ভেতরেই নয়, দেশের বাইরেও ষড়যন্ত্র হচ্ছে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র দেশের ভেতরেই হোক আর দেশের বাইরেই হোক, আমরা এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব।’ বক্তব্যের মাঝে তিনি নেতাকর্মীদের নিয়ে ‘দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়; সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন।

প্রায় ছয় কিলোমিটার পায়ে হেঁটে শোভাযাত্রা শেষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছে ট্রাকের ওপর দাঁড়িয়ে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে যে মহল বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, জনগণ তাদের পরাজিত করেছে। আবারও তারা ষড়যন্ত্র নিয়ে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘আসুন, আজ এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই—যেকোনো মূল্যে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব। এটাই হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রতিজ্ঞা।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘৭ নভেম্বর হচ্ছে জাতীয় ঐক্যের দিন, ৭ নভেম্বর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন, ৭ নভেম্বর হচ্ছে বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতার দিন।’ তিনি বলেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, যত দিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন এই বিপ্লবের র‍্যালি চলমান থাকবে।’

সার্বভৌমত্ব শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা। রোববার সারা দেশে থানা ও উপজেলা পর্যায়ে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

আপডেট সময় : ১০:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬