রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী
- আপডেট সময় : ০১:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / 15
জামায়াত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য রেখে রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছে।
পুলিশের জন্য স্বাধীন কমিশন গড়ে তোলার প্রস্তাব করেছে দলটি।
পুলিশ বাহিনীতে জামায়াতে ইসলামী যে সংস্কারের প্রস্তাব করেছে— তার মধ্যে রয়েছে সংস্থাটির জন্য স্বাধীন কমিশন। একইসঙ্গে পুলিশে নিয়োগ, পদোন্নতি, বদলির ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক ও ব্যক্তির হস্তক্ষেপ থাকতে পারবে না।
বুধবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাব’ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পক্ষে প্রস্তাবগুলো তুলে ধরা হয়৷ সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধানে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত করাসহ রাষ্ট্র সংস্কারে সেক্টর অনুযায়ী আলাদা আলাদা ১০টি প্রস্তাবনা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এছাড়া গত ১৫ বছরে যারা র্যাবে কাজ করছেন, তাদেরকে স্ব-স্ব বাহিনীতে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব করা হয়৷
সরকারি চাকরিতে নিয়োগে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি না রাখার প্রস্তাব করেছে জামায়াত। সেইসঙ্গে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আগামী ২ বছর ৩৫, এর পর থেকে ৩৩ বছর করার প্রস্তাব করা হয়। আর অবসরের বয়স ৬২ করার প্রস্তাব করা হয়।




















