এমপিও শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে বাড়তি অর্থের মৌখিক সম্মতি অর্থসচিবের, ডিসেম্বরেই মিলতে পারে নতুন স্কেলের বেতন
- আপডেট সময় : ০৮:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 2
এমপিও শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় বাড়তি অর্থ দেওয়ার মৌখিক সম্মতি দিয়েছেন অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার। বৃহস্পতিবার অর্থ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সম্মতি মিলেছে বলে জানা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) গত ১ নভেম্বর পাঠানো চিঠিতে ২০২৬-২৭ অর্থবছরে পে-স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা চেয়েছিল।
অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হলে এমপিওভুক্ত শিক্ষকেরা ডিসেম্বর থেকেই নতুন পে-স্কেলে বেতন পেতে পারেন বলে বৈঠকসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে মৌখিক সম্মতির পর বরাদ্দের আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো বাকি — অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন মিললেই বিষয়টি নিশ্চিত হবে।
পে-স্কেল ও বেতন-ভাতা নিয়ে এমপিও শিক্ষকদের দাবি দীর্ঘদিনের। সম্প্রতি বাড়িভাড়াসহ নানা দাবিতে শিক্ষক সংগঠনগুলো সরকারকে আলটিমেটামও দিয়েছে। সেই প্রেক্ষাপটে অর্থসচিবের এই সম্মতিকে শিক্ষকদের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।



















